3 pin vs 5 pin mechanical keyboard switch

মেকানিক্যাল কীবোর্ড সুইচ: কত পিন, কোথায় পাবেন, কীভাবে রিপ্লেস করবেন

আপনার কীবোর্ডের সুইচ নষ্ট হয়েছে? এই গাইডটা আপনার জন্যই

কীবোর্ডের কোনো একটা বাটন আর কাজ করছে না? চাপলে ঠিকমতো রেসপন্স করছে না? বা একটু এখন যেই সুইচ আছে তা চেঞ্জ করে অন্য ফিল এবং সাউন্ড চান? সমাধান একটাই, সুইচ বদলাতে হবে। 

ভয় নেই। আপনার কীবোর্ড যদি হট সোয়াপেবল হয় (অর্থাৎ কীবোর্ডের সুইচ যদি পুল করলে সহজেই ওঠে আসে) তাহলে খুব সহজেই আপনি আপনার কীবোর্ডের সুইচ চেঞ্জ করতে পারবেন। এতে করে আপনি যেমন আপনার কোনো বাটন কাজ না করলে তা ঠিক করতে পারছেন, অথবা আপনি সুইচ চেঞ্জ করে আলাদা ফিল এবং সাউন্ড পাচ্ছেন আপনার মেকানিক্যাল কীবোর্ড থেকে। হট সোয়াপেবল না হলেও চেঞ্জ করার সুযোগ আছে।

প্রথমেই যে প্রশ্নটা সবাই করে: "আমার কীবোর্ডে কি ২ পিন না ৩ পিন সুইচ লাগবে?"

এখানেই নতুন ইউজারেরা সবথেকে বেশি কনফিউজড হয়। আসলে বেশিরভাগ মেকানিক্যাল কীবোর্ডে ৩ পিন কিংবা ৫ পিন সুইচ লাগে। ২-পিন সুইচ এন্ট্রি লেভেল মেকানিক্যাল কীবোর্ডে থাকে না তেমন একটা বর্তমানে। কিন্তু অনেকে মাঝের প্লাস্টিকের পিনটাকে পিন মনে করেন না, তাই ভাবেন "২ পিন" দরকার।

সহজ করে বলি, সুইচের নিচে তাকান। যদি দেখেন:

  • ২টা মেটাল পিন + ১টা মাঝে প্লাস্টিকের গোলাকার পিন তাহলে এটা ৩ পিন সুইচ (আপনার লাগবে এটাই)
  • শুধু ২টা মেটাল পিন, মাঝে কিছু নেই, এটা ২ পিন সুইচ। দুইদিনের ম্যাগনেটিক সুইচ হয় যেমন Haimu Snow Silent HE Linear Magnetic Switch
  • ২টা মেটাল পিন + ১টা মাঝে প্লাস্টিকের পিন + দুই দিকে আরও ২টা প্লাস্টিকের পিন থাকলে তা ৫ পিন সুইচ। (আপনার কীবোর্ড ৫-পিন সাপোর্ট করলে এটাও আপনার জন্য লাগতে পারে।)
3 pin keyboard switch vs 5 pin keyboard switch

বাংলাদেশে এখন যেসব মেকানিক্যাল কীবোর্ড বিক্রি হয়, এগুলোতে প্রায় সবসময়ই ৩ পিন বা ৫ পিন সুইচ লাগে।

আপনি যদি একদম বাজেটের মধ্যে ৩ পিন সুইচ নিতে চান তাহলে দেখতে পারেন Outemu Blue 3 Pin, Outemu Red 3 Pin, Outemu Brown 3 Pin সুইচগুলো। এছাড়া যদি বাজেট বাড়িয়ে প্রিমিয়াম 3 পিন সুইচ নিতে চান তাহলে আপনার জন্য আছে KTT Kang White V3 Linear Switch, Kailh Box Jade 3 Pin Clicky Switch, Akko CS Jelly Purple V2 3 Pin Tactile Switch এর মতো সুইচগুলো।

আপনি যদি ৫ পিনের সুইচ নিতে চান তাহলেও বাজেটের মধ্যে পাবেন Outemu Blue 5 Pin Clicky Switch, Outemu Brown 5 Pin Tactile Switch। আর প্রিমিয়াম সুইচের মধ্যে নিতে পারেন Gateron Milky Yellow Switch, Gateron Smoothie Switch, Gateron Quinn Switch, MMD Princess Linear Switch কিংবা Akko V3 Creamy Yellow Pro Switch এর মতো সুইচগুলো।

মেকানিক্যাল কীবোর্ডের সুইচ বাংলাদেশের কোথায় কিনতে পাবেন?

অনলাইনে (সবচেয়ে সহজ)

FancyKeebs (fancykeebs.com): বাংলাদেশে কীবোর্ড সুইচের সবচেয়ে বড় কালেকশন বলা যেতে পারে ফ্যান্সিকিবসের সুইচ কালেকশনকে। আমাদের কাছে পাবেন Outemu, Gateron, Akko, HMX, MMD, KTT, Leobog, Kailh, KBDiy, Durock, WS, Gazzew, Haimu, TTC, GGBoy, MageGee, Geonworks, Jerrzi সহ আরও নামিদামি সব ব্র্যান্ডের মেকানিক্যাল কীবোর্ড সুইচ।

ফ্যান্সিকিবস থেকে আমরা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। অনলাইনে অর্ডার করে আপনি ১ থেকে ৩ দিনের মধ্যে আপনার বাসায় পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সুইচ। ঢাকার এবং ঢাকার আশেপাশের শহরে ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা, এবং ঢাকার বাইরে মাত্র ১০০ টাকা।

এছাড়া আপনি চাইলে সেম ডে ডেলিভারির মাধ্যমে সকালে অর্ডার করে সন্ধ্যায় পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত সুইচগুলো। FancyKeebs এ আপনি পেয়ে যাবেন Clikcy, Linear, Tactile, Low Profile Switch, Magnetic সব ধরনের সুইচ।

অফলাইন

অনেকেই সরাসরি অফলাইনে কিনতে চান। সেক্ষেত্রে আপনি ঢাকার বড় বড় কম্পিউটার মার্কেটে গেলে ভালো ভালো কিছু শপ পাবেন যাদের থেকে আপনি মেকানিক্যাল কীবোর্ডের সুইচ দেখে কিনে নিতে পারবেন। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার কিংবা আগারগাঁওয়ের আইডিবি ভবনে কিছু দোকান পেয়ে যাবেন।

কোনটা করবেন?

মেকানিক্যাল কীবোর্ডের সুইচ বিভিন্ন ব্র্যান্ডের থাকে। এবং ফ্যান্সিকিবস যেই সুইচগুলো বিক্রি করে তা অরিজিনাল হয়ে থাকে। সুতরাং আপনি যদি অফলাইনের হ্যাসেল নিতে না চান, তাহলে সহজেই কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে ফ্যান্সিকিবস থেকে কিনে নিতে পারেন। 

কীবোর্ডের সুইচ রিপ্লেস করবেন কীভাবে?

আপনার কীবোর্ড Hot-Swap সাপোর্ট করে কিনা আগে জানুন। এটাই সবকিছু নির্ধারণ করে।

আপনার কীবোর্ড Hot-Swap কিনা বুঝবেন কীভাবে?

গুগলে আপনার কীবোর্ডের নাম লিখে "hot swap" লিখে সার্চ করুন। বা আপনি যাদের থেকে কীবোর্ড কিনেছেন তাদের জিজ্ঞেস করুন। এছাড়া আপনার কীবোর্ডের বক্সটি যদি থেকে থাকে এখনো, তাহলে সেখানেও খুঁজে দেখতে পারেন। 

Hot-Swap কীবোর্ডে সুইচ বদলানোর নিয়ম (সহজ পদ্ধতি)

যা লাগবে:

  • নতুন সুইচ
  • একটি Switch puller (খালি হাতেও টানা যায়, তবে সেটাতে কীবোর্ডের বা সুইচের ক্ষতি হতে পারে)

ধাপগুলো:

১. কীবোর্ড আনপ্লাগ করুন: সবসময় কম্পিউটার থেকে খুলে কাজ করুন।

২. কীক্যাপ খুলুন: Keycap puller দিয়ে বা আঙুল দিয়ে সরাসরি টেনে তুলুন।

৩. পুরনো সুইচ বের করুন: Switch puller দিয়ে সুইচের দুই পাশের ক্লিপ চাপ দিয়ে সোজা উপরে তুলুন।

৪. নতুন সুইচ লাগান: পিনগুলো সোজা করে হোলের সাথে মিলিয়ে সরাসরি চাপ দিন। "ক্লিক" করে ঢুকে যাবে।

৫. কীক্যাপ লাগান

ব্যস, কাজ শেষ।

Soldered কীবোর্ডে সুইচ বদলানোর নিয়ম

এটা একটু কঠিন। যদি আগে কখনো সোল্ডারিং না করে থাকেন, তাহলে সার্ভিস সেন্টারে দেওয়াই ভালো। তবে নিজে করতে চাইলে এই জিনিসগুলো লাগবে:

  • সোল্ডারিং আয়রন
  • Desoldering pump বা wick
  • নতুন সুইচ

ঢাকায় এমন কিছু রিপেয়ার শপ পেয়ে যাবেন যারা শুধু কীবোর্ড এবং আনুসঙ্গিক প্রোডাক্টগুলোই রিপেয়ার করে থাকে।

কোন সুইচ নেবেন? (নতুনদের জন্য সহজ গাইড)

  • গেমিং করেন? তাহলে Linear সুইচ নিন। স্মুথ, ফাস্ট, শব্দ কম।
  • টাইপিং বেশি করেন? তাহলে Tactile সুইচ নিন। প্রতিটা কীপ্রেসে একটু feel পাবেন।
  • ক্লিকি সাউন্ড পছন্দ হলে Clicky সুইচ নিন। তবে অফিসে বা রাতে ব্যবহার করলে অন্যরা বিরক্ত হতে পারে।
  • অফিস বা রাতে ইউজের জন্য সাইলেন্ট লিনিয়ার সুইচ ভালো। যেমন Outemu Honey Peach V3 Linear Switch

FAQ

প্রশ্ন: একটা সুইচ নষ্ট হলে কি পুরো কীবোর্ড বদলাতে হবে?

না। শুধু ঐ একটা সুইচই বদলালেই হয়।

প্রশ্ন: ২ পিন সুইচ কি ৩ পিন হোলে লাগানো যাবে?

হ্যাঁ, যাবে। মাঝের হোলটা খালি থাকবে, কোনো সমস্যা নেই। তবে উল্টোটা (৩ পিন সুইচ ২ পিন হোলে) সরাসরি লাগানো যায় না। মাঝের পিন কেটে নিতে হয়। অনেকসময় তাতেও সুইচটি ঠিকমতো ফিট হয় না বা কাজ করে না।

প্রশ্ন: ৩ পিন সুইচ কি ৫ পিনের পিসিবিতে লাগানো যাবে?

হ্যাঁ যাবে। দুই সাইডের প্লাস্টিকের দুই পিনের জায়গা খালি থাকবে। তবে ৩ পিনের পিসিবিতে ৫ পিন সুইচ লাগানো যাবে না। এক্ষেত্রে প্লাস্টিকের দুইদিকের পিন ভেঙে নিতে হবে যা কিছুক্ষেত্রে রিস্কি।

প্রশ্ন: সুইচ লাগানোর পর কাজ না করলে কী করব?

সুইচটা বের করে পিনগুলো সোজা আছে কিনা দেখুন। বাঁকা থাকলে আস্তে সোজা করে আবার লাগান।

প্রশ্ন: Hot-swap না থাকলে কি নিজে সুইচ বদলানো সম্ভব?

সম্ভব, কিন্তু সোল্ডারিং জানতে হবে। না জানলে কাউকে দিয়ে করিয়ে নেওয়াই ভালো।

প্রশ্ন: সুইচ কিনতে ঢাকার বাইরে থেকে অর্ডার করা যাবে?

হ্যাঁ, FancyKeebs সারাদেশেই  হোম ডেলিভারি দিয়ে থাকে।

Back to blog

Leave a comment